রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Reporter Name / ৪৬৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী) | ১৭ জানুয়ারি ২০২৬

নরসিংদীর রায়পুরায় ‘রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম’ এর উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতাকল (১৭ জানুয়ারি ২০২৬) শনিবার সকাল ১০টায় উপজেলার লোচনপুর প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি এবং শিমুলকান্দি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব সিরাজুল ইসলাম (সালাম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা এবং শরীয়তপুরের জেড. এইচ. শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক সহযোগিতা ও ভালোবাসা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফোরামের উপদেষ্টা ও তালুককান্দি শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সভাপতি রোটারিয়ান আলহাজ্ব আবু কাউসার খন্দকার

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও কলামিস্ট এবং উত্তরা ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজার আলহাজ্ব সৈয়দ আব্দুল মালেক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সাহেবেরচর স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মো: হাবিবুর রহমান (হাবিব)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোচনপুর পি.ডি.এস স্কুলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

অতিথি হিসাবে আরও বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব তাজুল ইসলাম বাদল, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান সোহাগ। ফোরামের সহ- সভাপতি আপেল মাহমুদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি. এস কাজল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও ওয়াহিদ খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মুহাম্মদ জাহাঙ্গীর ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহাবুব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষার পথ সুগম করতে এবং মানসিকভাবে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এই শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host