মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

কাল; নি‌জের বলার ম‌তো একটা গল্প ফাউন্ডেশ‌নের ৮ম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন কর‌বে “জা‌গো নর‌সিংদী জেলা টিম”

Reporter Name / ৬৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীতে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী ।

উদ্যোক্তা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার) দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে জাগো নরসিংদী জেলা টিম।

শহরের স্টেশন রোডস্থ হলিডে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে নরসিংদী জেলা টিম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সময়: সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বিকাল ৫টা পর্যন্ত।

স্থান: হলিডে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, স্টেশন রোড, নরসিংদী।

প্রধান আকর্ষণ: প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, উদ্যোক্তা মেলা এবং উদ্যোক্তাদের মিলনমেলা।

আয়োজনে থাকছে; সকাল থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন ও মেম্বারদের পরিচিতি পর্ব। এরপর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের দিক নির্দেশনামূলক আদর্শ নিয়ে আলোচনা করা হবে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে আরও থাকছে;

১. প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ কেক কাটা। ২. স্থানীয় উদ্যোক্তাদের সাফল্যের গল্প শেয়ারিং। ৩. নেটওয়ার্কিং সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তা মেলা

জাগো নরসিংদী জেলা টিমের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো জেলার উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং নতুনদের উৎসাহিত করা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন গত ৮ বছর ধরে বিনামূল্যে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিয়ে সারা বাংলাদেশে এক বিশাল কর্মসংস্থান ও মানবিক সমাজ তৈরিতে ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host