মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা | ৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় বইছে নির্বাচনী হাওয়া। আজ (৮ ফেব্রুয়ারি) দিনভর রায়পুরার বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌরসভা কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 গণসংযোগটি রায়পুরা উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান মোল্লা এবং সদস্য সচিব মাইনুল সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে রায়পুরা পৌরসভা কৃষকদলের আহ্বায়ক মিলন কবির এবং সদস্য সচিব মোঃ রতন মিয়ার নেতৃত্বে বিশাল এক কর্মী বাহিনী অংশ নেয়।

এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণায় সংহতি প্রকাশ করেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া ও রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী এবং রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা। 

 সকাল থেকেই রায়পুরা পৌরসভা ও উপজেলার প্রধান প্রধান সড়ক এবং বাজারে এই গণসংযোগ চালানো হয়। এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা কৃষকদলের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম রফিক, মোঃ বাচ্চু মিয়া, ইমরান মিয়া, এবং রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি মোঃ দিদার মিয়া। এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 প্রচারণা চলাকালীন বক্তারা বলেন, রায়পুরায় ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার। কোনো প্রকার বাধা বা সহিংসতা ছাড়াই প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ ১২ তারিখের গণভোট এবং জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host