মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

মাউশির জরুরি নির্দেশনা

Reporter Name / ৭১৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহপাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে—কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহ-পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি। এতে বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাউজভিত্তিক (৪টি হাউজে) সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করতে হবে। 

সব প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

এতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে তার সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো মনিটরিং করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host