মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

সবজির বাজারে স্বস্তির হাওয়া, দাম কমেছে পেঁয়াজেরও

Reporter Name / ৭৩৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। পাশাপাশি নতুন দেশি পেঁয়াজ বাজারে আসায় কমেছে এর দামও। অন্যদিকে মুরগি ও মাছের বাজারে তেমন কোনো ওঠানামা নেই।

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম। বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা এবং জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। নতুন আলুর দামও কমে এসেছে—প্রতিকেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কমতির দিকে।

 

এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় এর দামও কমেছে। গত সপ্তাহে যেখানে কেজিপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা নেমে এসেছে ৯০ টাকায়। পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে কেজিতে ১০-১৫ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host