
নিজস্ব প্রতিবেদক, রায়পুরা | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর রায়পুরায় জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পান্থশালা মাদ্রাসায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সালাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রায়পুরা সরকারি কলেজ (উপদেষ্টা, ফোরাম)।
এ. বি. এম শামী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিমুলকান্দি ডিগ্রী কলেজ, ভৈরব।
আশরাফুল ইসলাম চঞ্চল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক (উপদেষ্টা, ফোরাম)।
মো: কবির হোসেন, উপদেষ্টা, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম।
মো: হাবিবুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক, সাহেরচর স্কুল এন্ড কলেজ।
ফোরামের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ্ মুহাম্মদ জাহাঙ্গীর ও কোষাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম মাহাবুব-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি হাবিবুর রহমান বেলালী ও সাধারণ সম্পাদক আল আমিন রহমান। এছাড়া নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য আজাহার শামিম ও জনাব টুটুল এবং সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূইয়া অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত হন।
সংগঠনটিকে গতিশীল করতে অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন:
সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান।
সহ-সভাপতিবৃন্দ: আপেল মাহমুদ শিকদার, এম আর মামুন ও আল আমিন।
সহ-সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান হাবিব ও রাজিবুর রহমান রাজিব।
সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক রবিউল্লাহ্ ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান কাজল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক রাসেল ভূইয়া, রাজিব খন্দকার এবং সহ-দপ্তর সম্পাদক জসিম মাহমুদ।
এছাড়াও নির্বাহী সদস্য সাইফুল ইসলাম পলাশ সহ ফোরামের অন্যান্য সম্পাদক মণ্ডলী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।