মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতি‌বেদক, নর‌সিংদী ।

মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম ও সত্য বলার সাহসিকতার গল্প তুলে ধরে সাংবাদিক ও লেখক মোঃ মোস্তফা খানের রচিত উপন্যাস ‘একটি কলমের দাম’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা।

সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উপন্যাসটিতে মফস্বল সাংবাদিকদের বাস্তবতা, পেশাগত চ্যালেঞ্জ, সাহস ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি উঠে এসেছে।

লেখক মোস্তফা খান জানান, বইটি তিনি উৎসর্গ করেছেন সেই সব সাংবাদিকদের, যারা শত প্রতিকূলতার মধ্যেও সত্য প্রকাশে অবিচল থাকেন।

ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলার স্টল নম্বর ২৩০-এ পাওয়া যাচ্ছে। পাশাপাশি রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি প্রি-অর্ডার করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host