নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা ব্রীজের নামার অংশ ভেঙে যাওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে এলাকার সাধারণ মানুষের যাতায়াত। ব্রীজটির এক পাশের নামার মাথায় বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে, যা প্রতিদিন চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এ ব্রীজ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, পণ্যবাহী যানসহ শত শত মানুষ চলাচল করে। ভাঙা অংশটিতে কোনো সতর্কতামূলক চিহ্ন বা ব্যারিকেড না থাকায় বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ব্রীজের এই অংশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার কাজ বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী অবিলম্বে ব্রীজটি মেরামতসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।