দেশনায়ক তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা জানাতে উন্মুখ হয়ে আছে রায়পুরা উপজেলার নেতাকর্মীরা।
রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলীর নেতৃত্বে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন উৎসুক নেতাকর্মীরা। প্রিয় নেতাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সাজ সাজ রব।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন, এটি আমাদের জন্য বড় পাওয়া। তাকে বরণ করতে রায়পুরার রাজপথ এখন স্লোগানে স্লোগানে মুখরিত।
#রায়পুরা #স্বেচ্ছাসেবক_দল #তারেক_রহমান #বাংলাদেশ_জিন্দাবাদ #বিএনপি







