বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন মঞ্জুর এলাহী

Reporter Name / ৫৫৬ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

নরসিংদী-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মঞ্জুর এলাহী

নিজস্ব প্রতিবেদক, শিবপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী। কেন্দ্রীয় সিদ্ধান্তের পর তার নাম ঘোষণা করায় শিবপুর উপজেলার নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর শিবপুরের বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তৃণমূল কর্মীদের মতে, রাজপথের লড়াকু নেতা হিসেবে মঞ্জুর এলাহীর মনোনয়ন শিবপুর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

মনোনয়ন পাওয়ার পর মঞ্জুর এলাহী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শিবপুরের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”

দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই নেতাকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host