রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

নরসিংদী-৫(রায়পুরা) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুল

Reporter Name / ৬২০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

নরসিংদী-৫ আসনে বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন ফরম সংগ্রহ

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আশরাফ উদ্দিন বকুল আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (আজ) তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে আশরাফ উদ্দিন বকুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। রায়পুরার মানুষ পরিবর্তন চায়।”

দলীয় সূত্র জানায়, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মনোনয়ন ফরম জমা দেবেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, নরসিংদী-৫ (রায়পুরা) আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host