বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

নরসিংদী-৫ আসনে লড়াইয়ে আশরাফ উদ্দিন বকুল, মনোনয়নপত্র জমা

Reporter Name / ৩৭২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। আজ সকালে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেষ্ঠ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং রায়পুরাবাসীর উন্নয়ন ও সেবার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকলে এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে জয়ী হয়ে রায়পুরাকে একটি আধুনিক ও তিলোত্তমা উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host