মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

বিএনপি থেকে বহিষ্কৃত হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Reporter Name / ৫৪৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হয়েছেন আলোচিত নেত্রী ও দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 সূত্রমতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি বিএনপি তাদের জোটের শরিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম’-কে ছেড়ে দেয়। কিন্তু দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রুমিন ফারহানা। তিনি ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দেন এবং গত ২৯ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

 বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে আগেই সতর্ক করা হয়েছিল যে, জোটের স্বার্থে আসন ভাগাভাগির পর কেউ যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানা সেই নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে অনড় থাকায় তাকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host