বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

রায়পুরায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

Reporter Name / ৬২২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন

রায়পুরায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

স্টাফ রিপোর্টার : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ড থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করার পর রায়পুরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন:

“দল আমার ওপর আস্থা রাখায় আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। রায়পুরার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে রায়পুরায় পরিবর্তনের হাওয়া লাগবে।”

উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরার তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলের কার্যক্রম সুসংগঠিত করেছেন। এলাকার উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণে সাধারণ ভোটারদের মাঝেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host