ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় নারী শিক্ষার্থীদের।
এর আগে নারী শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদি-আজাদি আজাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না’ স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।