সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কণ্ঠশিল্পী দিদার মিয়া ‌মোস্তফা খা‌নের “এক‌টি কল‌মের দাম” উপন‌্যা‌সের মোড়ক উন্মোচন সম্পন্ন রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ধানের শীষের জোয়ার: কৃষকদলের বিশাল গণসংযোগে উত্তাল রাজপথ ১০ দলীয় জোটের প্রচারে আজ রায়পুরায় আসছেন আল্লামা মামুনুল হক সেরাজনগর এম. এ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হচ্ছে: অর্থ বিভাগের সম্মতি লাভ রায়পুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রায়পুরায় ৬ রেলস্টেশনে স্বেচ্ছাসেবী ফোরামের শীতবস্ত্র বিতরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্তকে তারেক রহমানের শুভেচ্ছা ও উপহার প্রদান

নরসিংদী-৫ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name / ৬৮৪ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

নরসিংদী-৫ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা | ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট আলেম ও জননেতা মাওলানা জাহাঙ্গীর আলম

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উৎসাহ-উদ্দীপনায় ফরম সংগ্রহ

মনোনয়ন ফরম সংগ্রহের সময় রায়পুরা উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহের পর মাওলানা জাহাঙ্গীর আলম উপস্থিত সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “রায়পুরার গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘ সময় ধরে আমরা এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। যদি ভোটের পরিবেশ সঠিক থাকে, তবে নরসিংদী-৫ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উপহার দেওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host